দক্ষিনে ঘূর্ণিঝড় আম্পান’র তান্ডব, নিহত-৩

Spread the love

নাগরিক রিপোর্ট: সুপার সাইক্লোন আম্পানের তান্ডবে দক্ষিনাঞ্চল লন্ডভন্ড হয়ে গেছে। বুধবার প্রান গেছে ৩জনের। ঝড়ে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনে গাছ চাপায় একজনের মৃত্যু ঘটেছে। উপকূলীয় এলাকা পটুয়াখালীর গলাচিপায় গাছের ডাল পড়ে এক শিশুর মৃত্যু ঘটেছে। একই জেলার কলাপাড়ায় আম্পানের আঘাত থেকে রক্ষায় প্রচারনা চালাতে গিয়ে নৌকা ডুবিতে নিখোজ একজনের লাশ উদ্ধার করা হয়ছে। এদিকে আম্পানের আঘাতে উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙ্গে পরে ৫ বছরের শিশু রাসেদ মারা গেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে কলাপাড়ায় জনসচেতনে প্রচার কাজ চালাতে গিয়ে ধানখালীর ছৈলাবুনিয়া এলাকায় খালে নৌকা ডুবে নিখোঁজ সিপিপি’র দলনেতা শাহ আলম এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন বলে জানা গেছে। বুধবার উপজেলার দক্ষিণ আইচা থানার চর কছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভেঙ্গে মাথায় পড়ে সিদ্দিক ফকির জখম হয়। তাকে চরফ্যাশন স্বাস্থ কমপ্লেক্স থেকে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। নগরীর ২৯ নং ওয়ার্ডে বাঘিয়ার দিনমজুর নয়নের ঘড় ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে আম্পানের তান্ডবে বরিশালসহ বিভিন্ন জেলায় বিদ্যু ব্যব¯’া অচল হয়ে পড়েছে। রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল নগরীসহ দক্ষিনের বিভিন্ন এলাকায় তীব্র বেগে দমকা হাওয় বয়ে যাচ্ছে। প্লাবিত হয়েছে বরগুনা, ভোলা, পটুয়াখালীসহ বরিশালের নি¤œাঞ্চল। বহু গাছপালা উপড়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *