সর্বনাশা আম্পান কেড়ে নিলো ১০ প্রান

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় আম্পান তান্ডব চালিয়েছে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলে। সুপার সাইক্লোন আম্পান দেশের অন্তত ১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। নিহতদের মধ্যে পটুয়াখালীতে ২, ভোলায় ২, বরগুনায় ১, যশোরের চৌগাছায় ২, সাতক্ষীরায় ১, সন্দ্বীপে ১ ও পিরোজপুরে ১জন রয়েছে। এদের বেশিরভাগই ঝড়ের আঘাতে গাছ চাপা পড়ে মারা যান। ঝড়ে দেশের বিভিন্ন স্থানে অনেক ঘর-বাড়ি ও গাছপালা ভেঙে পড়েছে। লন্ডভন্ড হয়ে গেছে বিদ্যুৎ লাইন। দক্ষিণাঞ্চলের বেশির ভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। কয়েক ফুট বেড়েছে নদনদীর পানি।হুমকির মুখে রয়েছে বেড়িবাধ। ফলে বাধ ভাঙার আতংকে রয়েছেন উপকুলবাসী।
পটুয়াখালী: ঘূর্ণিঝড়ে আম্পানের তান্ডবে উপকূলীয় ঐরাকা পটুয়াখালীতে দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে গলাচিপা উপজেলায় রাসেদ (৬) নামে এক শিশু ও কলাপাড়ায় শাহ আলম নামে সিপিপি’র এক কর্মীর মৃত্যু হয়েছে। গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান, গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে ৬ বছরের শিশু রাসেদ মারা গেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল্লাহ জানান, উপজেলার জনগণকে সচেতন করতে গিয়ে মো. শাহ আলম মীর (৫৫) নামে একজন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মীর মৃত্যু হয়েছে।
বরগুনা: বরগুনা সদর উপজেলার পরীরখান বাজার এলাকায় জোয়ারের পানিতে ডুবে মো. শহীদ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
চরফ্যাশন: ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে চরফ্যাশন উপজেলায় সিদ্দিক ফকির (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বুধবার উপজেলার দক্ষিণ আইচা থানার চর কচ্ছুপিয়া এলাকার রেইনট্রি গাছ ভেঙ্গে মাথয় পড়ে সিদ্দিক ফকির জখম হয়। পথের মধ্যে তার মৃত্যু হয়। একই সময়ে চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইয়ানুর বেগমের (৩০) গাছ সুপারি গাছ ভেঙ্গে মাথায় আঘাত লাগে।
ভোলা: ভোলায় ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে পড়ে রামদাসপুর চ্যানেলে ৩০ যাত্রীসহ একটি ট্রলার ডুবে একজন নিহত হয়েছে। ট্রলার ডুবিতে নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায়। ওই ব্যক্তিসহ ৩০ যাত্রী ঢাকা ও চট্টগ্রাম থেকে আসেন। তারা লক্ষ্ীপুর জেলার মজুচৌধুরী ঘাট থেকে ট্রলার যোগে মেঘনা নদী পাড়ি দিয়ে ভোলায় আসে। রাজাপুর সুলতানীঘাটের কাছে এলে ট্রলারটি ডুবে যায়। ওই সময় স্রোতের টানে ভেসে যান রফিকুল ইসলাম। পরে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, ট্রলার ডুবে যাওয়ার স্পটটি ছিল মেহেন্দীগঞ্জ সীমানায়।
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দেয়াল ধসে শাহজাহান মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।


সাতক্ষীরা: উপকূলীয় জেলা সাতক্ষীরায় দ্বিতীয় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আম্পান। বুধবার রাত ৮টার পর দ্বিতীয়বার ১৪৮ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে এ জেলায়। প্রবল বর্ষণে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নয় গ্রাম। ঝড়ের আঘাতে সাতক্ষীরা সদর থানার কামালনগরে এক নারীর মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্য কাঁচা ঘরবাড়ি। ভেঙেছে গাছ, বিদ্যুতের খুঁটি।
যশোর: যশোরের চৌগাছায় গাছ চাপা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। চৌগাছার চানপুর গ্রামের পিন্টু মিয়া জানান, তার প্রতিবেশী মৃত ওয়াজেদ হোসেনের বাড়িতে ঘরের ওপর গাছ ভেঙে পড়েছে। এতে ওয়াজেদ হোসেনের স্ত্রী খ্যান্ত বেগম (৪৬) ও তার মেয়ে রাবেয়া (১৩) গাছচাপা পড়ে মারা গেছে।
সন্দ্বীপ: বুধবার স›দ্বীপ পৌরসভার ২ নং ওয়ার্ডে ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে সৃস্ট জোয়ারে ভেসে যাওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত যুবকের নাম মো. সালাউদ্দিন (১৮)। তিনি পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের ছেলে। জানা গেছে, চরে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যায় সালাউদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *