বরিশালে বর্ষনে ডুবে গেছে সড়ক, বজ্রপাতে নিহত-১

Spread the love

নাগরিক রিপোর্ট: ঝড়ো হাওয়া আর প্রবল বর্ষনে বরিশালের জনজীবন স্থবির হয়ে পড়েছে। বুধবার সকাল থেকে বৃস্টিতে তলিয়ে গেছে নগরীর অধিকাংশ সড়ক। জেলার মুলাদীতে বজ্রপাতে আব্দুল মান্নান নামে এক কৃষক নিহত হয়েছে। বরিশাল আবহাওয়া অধিদপ্তর সুত্রে জানা গেছে, নগরীতে ৯৭ মি:মি বৃস্টিপাত হয়েছে।
অধিদপ্তরটির সুত্রমতে, সকাল ৮টা থেকে বরিশালে শুরু হয় ঝড়ো হাওয়া। সেই সাথে অবিরাম বর্ষন। সকাল ১১টা পর্যন্ত নগরীতে ৯৭ মিমি বৃস্টিপাত হয়েছে। এর ফলে নগরীর নবগ্রাম সড়ক, পলাশপুর, ভাটিখানা, কাউনিয়া, ভাটারখাল, সদর রোড, বরিশাল প্রেসক্লাব গলি পানিতে তলিয়ে যায়।
এদিকে কালবৈশাখিতে বজ্রপাতে মুলাদী উপজেলায় আব্দুল মান্নান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদীর ছবিপুর ইউনিয়নের পশ্চিম চর ভেদুরিয়া গ্রামে বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদী থানার ওসি ফয়েজ আহম্মেদ জানান, সকালে গরু নিয়ে যাওয়াকালে হঠাৎ বজ্রপাতে কৃষক আব্দুল মান্নানের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *