নাগরিক রিপোর্ট: বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের (৭২) দাফন সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায সম্পন্ন হয়েছে। তিনি পাবর্ত শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহŸায়ক (মন্ত্রী মর্যাদা) ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির স্ত্রী ও বরিশাল সিটি করপোরেশণের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর মাতা।
সোমবার সকাল সাড়ে ৮টায় বরিশাল মুসলীম গোরস্থান সংলগ্ন মাদ্রাসা মাঠে সাহান আরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রের পক্ষে মরহুমার কফিনে পূস্পার্ঘ অর্পন করেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ছাড়ারও মরহুমার স্বামী আবুল হাসানাত আবদুল্লাহ, তার তিন ছেলে ও শুভাংক্ষীরা এ সময় উপস্থিতি ছিলেন। পরে মুসলিম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। রোববার দিবাগত রাতে ঢাকায় আরেকটি জানাজা শেষে শাহানা আরা বেগমের লাশ বরিশালে নিয়ে আসা হয়।
শাহান আরা আবদুল্øাহ ৭৫’র ১৫ই আগষ্ট কালোরাতের ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী। ওই ঘটনায় তিনি পরিবারের অন্যান্য সদস্যদের নিজের বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকেও হারান। তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সংস্কৃতজন হিসাবেও পরিচিত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার রাত সাড়ে ১১টায় শাহান আরা আবদুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন।
এদিকে শাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করীম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি), (এনডিবিএ) সহ বিভিন্ন সংগঠন।

