বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের জন্য মানবতার পাঠশালার উদ্বোধন

Spread the love

নাগরিক রিপোর্ট: “করোনায় থামবে না পড়া”- এই ম্লোগানকে সামনে রেখে বরিশালে হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের জন্য বুধবার উদ্বোধন করা হল মানবতার পাঠশালা নামক কর্মসূচির। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসুচীর আওতায় নগরীর ৩০ টি ওয়ার্ডে পিছিয়ে পড় শিশুদের পাঠদান করা হবে।
সকাল ১১ টায় নগরের ফকিরবাড়ি রোডস্থ জেলা বাসদ কার্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাওয়া মানবতার পাঠশালা কর্মসূচির উদ্বোধন করেন বাসদের বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবীব রুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনা মহামারীতেও অনলাইনে পাঠদান শুরু হয়েছে। উচ্চবিত্তরা গৃহশিক্ষক রেখে ছেলেমেয়েদের পাঠদান চালিয়ে যাচ্ছেন। কিন্তু হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ না পেয়ে পিছিয়ে যাচ্ছে। এ অবস্থার উত্তরেন আয়োজন করা হয়েছে মানবতার পাঠশালার। এ কর্মসুচীর আওতায় নগরীর বৃহৎ মাঠে পাঠদানের ব্যবস্থা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব মনীষা চক্রবর্তী, জেলা সদস্য বদরুদ্দোজা সৈকত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বরিশাল নগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ববি শাখা সংগঠক ইমদাদুল হক প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা, কলম ও টিফিন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *