মোল্লারহাট ইউপির প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

Spread the love

নাগরিক রিপোর্ট: ঝালকাঠির নলছিটি উপজেলা মোল্লারহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্কাস সরদারকে (৪৫) কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮ টার দিকে মোল্লারহাট বাজারের চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আক্কাস সরদারকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিভিন্ন বিষয় নিয়ে মোল্লারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানার সাথে প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্কাস সরদারের বিরোধ ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। রাতে মো. আক্কাস সরদার বাজারে আসে। এসময় একা পেয়ে মো. সোহেল রানা তার দলবল নিয়ে মো. আক্কাস সরদারকে এলোপাথারি ভাবে কুপিয়ে জখম করে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপালে ভর্তি করে।
জানতে চাইলে মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা সাংবাদিকদের বলেন,‘ মারামারি খবর শুনেছি। তবে আমি ওখানে ছিলাম না। কারা আক্কাসকে মেরেছে তাও আমি জানি না।
এব্যাপারে নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আহত মো. আক্কাস সরদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে হামলাকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২ Comments

  1. I appreciate your talent to turn mundane topics into intriguing discussions. Keep it up!

  2. Your ability to uncomplicate complex topics captivates me. Keep up the exceptional work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *