আজ সোমবার সকাল ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক তামান্না ফারাহ এই জামিন আবেদন মঞ্জুর করেন।
নাগরিক ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন মঞ্জুর করেছেন কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (৪)।
মেজর সিনহা হত্যা মামলার আইনজীবী অ্যাভোকেট মো. মোস্তফা এই তথ্য নিশ্চিত করেন। একইসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা বদলী করে তদন্ত কার্যকর করার আদেশ দেন।
মেজর সিনহা হত্যা মামলার আইনজীবী অ্যাডভোকেট মো. মোস্তফা জানান, মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের সরকারি কাজে বাধা ও মাদক দ্রব্য আইনসহ ২টি মামলার আসামি ছিল রিফাতুল ইসলাম সিফাত।
দুটি মামলায় তিনি কারান্তরীণ রয়েছে। আগেই তার জামিন আবেদন করে রাখা হয়েছিল।
রোববার তার জামিন আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আজ সোমবার জামিন আদেশের দিন ধার্য করছিল। তার অংশ হিসেবে পুনঃজামিন শুনানি হলে আদালত সিফাতের জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে তদন্ত কর্মকর্তা বদলির আবেদন করা হলে তাও মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, ৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় গ্রেপ্তার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে। তারা দু’জনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।
