নথুল্লাবাদ বাস টার্মিনালে চাঁদাবাজী, শ্রমিকদের মাঝে উত্তেজনা

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে চাঁদাবাজী নিয়ন্ত্রন নিয়ে এক শ্রমিক নেতার সাথে কাউন্টার শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

শ্রমিকরা অভিযোগ করেছেন, দির্ঘদিন ধরে নথুল্লাবাদ টার্মিনালে দূরপাল্লা রুটের বিভিন্ন পরিবহন কাউন্টার থেকে চাঁদাবাজী করে আসছিলো শ্রমিক নেতারা। সাম্প্রতিক সময়ে পরিবহন খাতে চাঁদাবাজী বন্ধে পুলিশের কঠোর অবস্থানে সাময়িক চাঁদা আদায় বন্ধ ছিল। কিন্তু ক’দিন পর পর নেতারা চাঁদা নিতে আসে। এর আগে আ’লীগ নেতা কালাম মোল্লার নির্দেশে তার শ্যালক চাঁদা তোলার চেস্টাকালে মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ হোসেন বিভিন্ন কাউন্টারে গিয়ে চাঁদাবাজীর তথ্য জানতে চায়। এ সময় কাউন্টার শ্রমিকরা বেপারী পরিবহনে চাঁদাবাজীর ঘটনায় স্বয়ং ফরিদকে অভিযুক্ত করলে উত্তপ্ত পরিস্থিতির সৃস্টি হয়। এ নিয়ে শ্রমিক নেতা ফরিদের সাথে কাউন্টার শ্রমিকদের বাদানুবাদ হয় ও হাতাহাতি হয়।

পরে টার্মিনালে উপস্থিত পুলিশ সদস্যরা তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রন করায় বড় ধরনের কোন সংঘাত হয়নি। তবে ওই ঘটনা নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *