পর্বতারোহী হত্যাকারীদের বিচার দাবীতে সাইক্লিষ্টদের মানববন্ধন

Spread the love

নাগরিক রিপোর্ট: পর্বতারোহী, দৌড়বিদ ও সাইক্লিস্ট রেশমা নাহার রতœা’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার এবং সাইক্লিস্টদের পৃথক লেন করা সহ নিরাপদ সড়কের দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ম্যারাথন কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নগরীর সদর রোডে এ কর্মসূচী পালিত হয়।


সংগঠনের সভাপতি অমিষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহির কর্মকার, বিপ্লব দাস, আশরাফুর রহমান ও সঞ্জিব দাস প্রমুখ। বক্তারা সাইক্লিস্ট রেশমা নাহার রতœা হত্যার বিচার এবং সাইক্লিস্টদের জন্য পৃথক লেনের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *