নাগরিক রিপোর্ট: সরকারি অনুমোদন ছাড়াই বরিশালে সাধারন মানুষকে হেপাটাইটিস-বি টিকা দেয়ায় ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার নগরীর টিটিসি লেনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। আদালত সুত্রে জানা গেঠে, ওই টিকা বেশি দামে বিপদজনকভাবে প্রয়োগ করা হচ্ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর জানান, স্থানীয় আল-আমিন ওরফে গোলাম রব্বানী ও তার ৪ জন সহযোগী টিটিসি লেন এলাকার একটি বাড়িতে আল-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি এনজিওর ব্যানারে হেপাটাইটিস-বি টিকার ব্যবসা করে আসছিল। তাদের কারোরই মেডিকেল শিক্ষা ছিল না। হেপাটাইটিস কোর্স সম্পর্কেও ধারণা নেই। তারা শুধু ইনজেকশন পুশ করতে পারে। তাও আবার নি¤œমানের ইনজেকশন কিনে উচ্চ মূল্যে বিক্রি করে। প্রায় ৬০০ মানুষকে হেপাটাইটিস-বি টিকা প্রয়োগি করে তারা।
খবর পেয়ে পুলিশের সহায়তায় ওই এনজিওতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় চক্রের মূল হোতা আল-আমিন ওরফে গোলাম রব্বানীকে ৬ মাসের এবং তার অপর ৪ সহযোগী যথাক্রমে মো. ইমতিয়াজ, সাব্বির হোসেন, রিম্পা খানম ও শম্পা বেগমকে ১ মাস করে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।
