শত্রুতায় প্রাণ গেল শতাধিক হাঁসের

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে অসহায় এক খামারীর খামারে বিষ প্রয়োগ করায় মারা গেছে ১১০টি ডিমপাড়া হাঁস। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার পূর্ব পয়সা গ্রামের মৃত রবীন্দ্র নাথ অধিকারীর ছেলে রনজিত অধিকারীর থানায় দায়ের করা অভিযোগে সূত্রে জানা গেছে, নিজের মাছের ঘেরের সাথে হাঁসের খামার গড়ে তুলেছিলেন তিনি।

গত মঙ্গলবার সকালে খামারের হাঁসগুলোকে খাবার দিয়ে বাড়ি থেকে অন্য কাজের জন্য বের হন তিনি। দুপুরে তার খামারে গিয়ে হাঁসগুলো ঝিমুতে দেখতে পান। মঙ্গলবার রাতেই খামারের ডিমপাড়া ১১০টি হাঁস মারা যায়। তিনি অভিযোগে বলেন, তার সাথে পূর্ব শত্রæতার জের ধরেই হাঁসের খাবারের সাথে প্রতিপক্ষ দুস্কৃতিকারীরা বিষ প্রয়োগ করায় হাঁসগুলো মারা গেছে।


এঘটনায় রনজিত অধিকারী অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে মঙ্গলবার রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এসআই জসীম উদ্দিন বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইনহত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *