নাগরিক রিপোর্ট: চলমান করোনা ও বন্যা সংকটে দেশের কৃষক-ক্ষেমজুরদের সুবির্ধার্তে ১৩ দাবী বাস্তবায়নে বরিশালে বিক্ষোভ করেছে ওয়াকার্স পার্টি। বুধবার নগরীর অশ্বিনী কুমার হলের সামনে তারা এ কর্মসূচী পালন করে।
এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধ না করা, বন্যাত্তোর পরিস্থিতিতে কৃষকদের বিনা সুদে ঋণ প্রদান, ক্ষেতমজুরদের কর্মসৃজন প্রকল্পের সময় ১৫০দিন করা, সকল সেক্টরের দূর্নীতি বন্ধসহ ১৩ দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহŸান জানান।
ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলার সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান, ফাইজুল হক বালি ফারহিন, রতন চক্রবর্তী, মোজাম্মেল হক ফিরোজ, এইচ এম হারুন, শিখা রাণী সেন, শামিল শাহরুখ তমাল ও মিন্টু দে প্রমুখ।
২০২০-০৯-০২
