বরিশালে আলোচিত এসআই বশিরসহ দুই পুলিশ বরখাস্ত

Spread the love

নাগরিক রিপোার্ট : বরিশাল কোতোয়ালী মডেল থানায় কর্মরত দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হচ্ছেন- উপ পরিদর্শক (এস.আই) বশির আহমেদ ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. শরীফ। সোমবার রাতে তাদের সাময়িক সাময়িক বরখাস্তের আদেশ দেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তর সঠিক কারন যায়নি। চাঁদাবাজীর অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে একাধিক সুত্র জানিয়েছে। বর্তমান সময়ে নগরীতে আলোচিত ঘটনা দলিল লেখক রিয়াজের স্ত্রী আমিনা বেগম লিজাকে নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ রয়েছে উপ পরিদর্শক বশির আহমেদের বিরুদ্ধে।
দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার মো. রাসেল। তাদের বিরুদ্ধে অভিযোগ জানতে চাইলে সহকারী কমিশনার বলেন, নির্ধারিত এলাকার বাইরে গিয়ে তারা দায়িত্ব পালন ও ক্ষমতার অপব্যবহার করেছেন। বিভাগীয় তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ এপ্রিল দিবাগত রাতে বরিশাল সদর উপজেলার বুখাইনগর গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় দলিল লেখক রিয়াজকে কুপিয়ে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন উপ পরিদর্শক বশির আহমেদ। ২০ এপ্রিল নিহতের স্ত্রী লিজা পরকিয়া প্রেমিক মাসুমকে নিয়ে স্বামী হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তী দেয়। নগর গোয়েন্দা পুলিশের অধিকতর তদন্তে গ্রেফতার হওয়া তিন যুবক ২৮ আগষ্ট স্বীকারোক্তি বলেছে, ঘরে চুরি করতে ঢুকলে রিয়াজ জেগে ওঠায় তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লিজার অভিযোগ, উপ পরিদর্শক বশির আহমেদ তাকে অমানুষিক নির্যাতন করে আদালতে জবানবন্দী দিতে বাধ্য করেছিল। এনিয়ে গত ৩ সেপ্টেম্বর ‘নির্যাতন করে স্বামী হত্যার স্বীকারোক্তি আদায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *