‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য তরুন প্রজন্মকে আইসিটি শিক্ষায় দক্ষ হতে হবে’

Spread the love

নাগরিক ডেস্ক: চতুর্থ শিল্প বিপ্লবে অংশ গ্রহনের জন্য আইসিটি বিষয়ে বিশেষজ্ঞ সহ সকল তরুন প্রজন্মকে আইসিটি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছিলেন ১৯৭৪ সালে। আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের চারা রোপন করেছেন ২০০৮ সালে এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সহ আমরা যারা প্রধানমন্ত্রীর পাশে রয়েছি তাঁরা সকলে মিলে প্রধানন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের সুফলকে জনগনের দোঁড়গোড়ায় পৌঁছে দেয়ার মাধ্যমে চতুর্থ শিল্পবিপ্লবে অংশগ্রহন করতে যাচ্ছি।
ডিজিটালাইজেশনে বাংলাদেশ যে পথ দেখিয়েছে তা অন্য অনেক দেশের জন্য স্বপ্নের মত। “চতুর্থ শিল্প বিপ্লব ও ডিজিটাল বাংলাদেশ শীর্ষক” এক বিশেষ ওয়েবিনার প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার এ কথাগুলো বলেন। গত ১১ সেপ্টেম্বর রাত ৮টায় বাংলাদেশ কম্পিউটার সোসাইটির আয়োজনে এ বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।
ওয়েবিনারে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশবিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথির বক্তব্যে ববির উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, জনসংখ্যা স্বরূপের দিক থেকে বাংলাদেশ পরবর্তী ৫০ বছর Demographic Dividend দেশ হিসেবে থাকবে। এই সময়ে আইসিটি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠি যদি বাড়ানো যায় তাহলে ডিজিটাল বাংলাদেশ কয়েক বছরের মধ্যে উন্নত বাংলাদেশে পরিনত হবে। আর এজন্য প্রয়োজন প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে প্রশিক্ষন প্রদান। বর্তমান সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে ১২ টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহন করে এবং প্রধানমন্ত্রী এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবে আমাদেরকে যোগ্য প্রার্থী হিসেবে অংশগ্রহনের পথ সৃষ্টি করে দিয়েছেন। একই সাথে ডিজিটাল বাংলাদেশের সুফলকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়ে তরুন জনগোষ্ঠি সহ একটি বড় অংশকেও এই চতুর্থ শিল্প বিপ্লবে অংশগ্রহনের পথ সুগম করে দিয়েছেন।

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি আয়োজিত এই ওয়েবিনারে আরও যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রেসিডেন্ট, জাতীয় বিশবিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং ঢাকা বিশবিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. হাফিজ মো: হাসান বাবু, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম আক্তার, খুলনা বিশবিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. রামেশর দেবনাথ, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির জেনারেল সেক্রেটারি মো: তমিজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশ কম্পিউটার সোসাইটির প্রায় দেড় শতাধিক সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *