দেশের ৫৩ নদী খননের উদ্যোগ

Spread the love

নাগরিক রিপোর্ট: নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দেশের ১০ হাজার কিলোমিটার নৌপথ সচল করা হবে। এজন্য ৫৩ নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে। যেগুলোতে নৌযান চলাচল করছে সেসব নৌ পথ ড্রেজিং করে যাতায়ত সহজ করা হচ্ছে। শনিবার নারায়নগঞ্জ, চাঁদপুর, বরিশালের হিজলা শেষে মেহেন্দীগঞ্জের উলানীয়া নৌপথ পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এমপি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, নদীর গতি প্রকৃতি বারবার পরিবর্তন হচ্ছে। নৌ পথে যাতায়াত সাশ্রয়ই ও নিরাপদ রাখার চেস্টা চলছে। এজন্য নদী পরিদর্শন ও পর্যবেক্ষন করে সচল রাখার উপয় খোজা হচ্ছে।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতার কারণে পানির উচ্চতা বেড়ে গেছে, বড় বড় নদীর ওপরে সেতু নির্মাপন বিভিন্ন জায়গায় পলি জমছে। এতে নদী পথ পরিবর্তন হচ্ছে। নদী ড্রেজিং করা হলেও ভরাট হয়ে যাচ্ছে। এটা নদীর গতি প্রকৃতির ওপর নির্ভর করে। সরকার এজন্য নদী পথ সচল রাখতে সচেস্ট রয়েছে।


এসময় স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ, বিআইডবিøউটিএ চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোঃ রফিকুল ইসলাম, নৌ সংরক্ষন ও পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: আব্দুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *