নগরীর সড়ক সংস্কারের দাবীতে হরতালের হুমকি

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল নগরীর সড়কগুলো সংস্কার করে যানবহন চলাচল উপযোগী করা না হলে হরতালের মতো কঠিন কর্মসূচী দেয়ার হুমকি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সড়ক সংস্কারের জন্য বরিশাল সিটি করপোরেশনকে একমাসের আল্টিমেটাম দিয়েছে তারা।


মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বাসদের বিক্ষোভ সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়। নগরীর সড়ক ও খাল-ড্রেন সংস্কারসহ তিন দফা দাবীতে সপ্তাহব্যাপী কর্মসূচীর গতকাল শেষদিন অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাসদ। পরে বিক্ষোভ মিছিল করে নগর ভবনে গিয়ে প্রতিনিধি দলের কাছে স্মারকলিপি দেন বাসদ নেতাকর্র্মীরা। নারীসহ সহ¯্রাধিক বাসদ নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
সমাবেশে বাসদের সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র দায়িত্ব নেয়ার পর নগরবাসীর ওপর অতিরিক্ত ট্যাক্স চাপিয়ে দিয়েছেন।

এখন আধুনিকতার ধুয়া তুলে ভবন নির্মানের প্লান অনুমোদনের নামে নতুন করে অর্থ হাতানোর ফন্দি এটেছেন। অথচ নগরে বিন্দুমাত্র উন্নয়নের ছোয়া নেই। সংস্কার না হওয়ায় গত দুইবছরে নগরীর সড়কে বর্ষায় সাতার কাটার উপযোগী হয়েছে।


ডা. মণীষা বলেন, সুবিধাবঞ্চিতদের নাগরিক সুযোগ সুবিধা দিতে না পারলে সাধারন নাগরিকদের ধাওয়ার মুখে পালিয়ে বেড়াতে হবে। কোন সন্ত্রাসী-গুন্ডা বাহিনী দিয়ে নিজেকে রক্ষা করতে পারবেন না।
বাসদ জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, দুলাল মল্লিক, শহিদুল ইসলাম, মহসিন মীর, মেজবা, নুরুল হক নুরু, মিজানুর রহমান, প্রতিভা রায়, সানু বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *