নাগরিক রিপোর্ট: বরিশালের আগৈলঝাড়ায় বিষপানে পঞ্চাশার্ধো এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়ছে, বৃহস্পতিবার উপজেলার রাজিহার ইউনিয়নে কৃষ্ণ কান্ত রায়ের স্ত্রী রাজ লক্ষী রায় (৫০) এর লাশ উদ্ধার করা হয়। একই দিন উপজেলার একই ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে বুদ্ধিমন্ত হালদার (৫৭)পানিতে ডুবে মারা যান।
জানা গেছে, পারিবারিক কলহের কারণে বৃহস্পতিবার দুপুরে তিন সন্তানের জননী রাজলক্ষী নিজের ঘরে থাকা বিষ পান করলে গুরুতর অসুস্থ হয়ে পরে। স্বজনেরা তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: মো. মামুন মোল্লা রাজলক্ষীকে মৃত ঘোষনা করেন।
এদিকে একই উপজেলার একই রাজিহার ইউনিয়নের রামানন্দেরআঁক গ্রামে বৃহস্পতিবার দুপুরে গুরুদাস হালদারের ছেলে বুদ্ধিমন্ত হালদার (৫৭)পানিতে ডুবে মারা গেছে। তিনি মৃগী রোগী ছিলেন বলে জানা গেছে।
আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন। উভয় ঘটনায় লাশের ময়নাতদন্ত ও অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি (তদন্ত) মাজহারুল।
