ভয় দেখিয়ে ৪ বছর ধরে গৃহবধুকে ধর্ষন!

Spread the love

নাগরিক রিপোর্ট: প্রথমে ভয়ভীতি ও পরে বিয়ের প্রলোভন দেখিয়ে টানা ৪ বছর ধর্ষন করার অভিযোগে মামলা দায়ের করেছেন বরিশালের হিজলা উপজেলার এক গৃহবধু। বৃহস্পতিবার তিনি হিজলা থানায় মামলাটি দায়ের করেন। মামলার একমাত্র আসামী হচ্ছে- গৃহবধুর স্বামীর বাড়ি উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের প্রতিবেশী জামাল সরদার। লম্পট জামাল ঘটনা ফাঁস হওয়ার পর থেকে লাপাত্তা রয়েছে।

মামলায় গৃহবধু অভিযোগ করেছেন, চার বছর আগে বাউশিয়া গ্রামের জব্বারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার প্রতি নজর পড়ে একই বাড়ির জামাল সরদারের। জামাল গৃহবধুর স্বামীর আতœীয়ও। বিয়ের কিছুদিন পর স্বামী জব্বার নদীতে মাছ ধরতে গেলে গভীর রাতে জামাল সরদার ঘরে প্রবেশ করে। সে জব্বারকে হত্যা করার ভয়ভীতি দেখিয়ে গৃহবধুকে ধর্ষন করেছে। এরপরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং নগ্ন ছবি তুলে রেখে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ চার বছর যাবত ধর্ষন করে আসছে জামাল সরদার।

গৃহবধু মামলা উল্লেখ করেছেন, একমাস আগে স্বামী জব্বার ওৎ পেতে থেকে জামাল সরদারের সঙ্গে তাকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করেছে। এরপর তিনি স্ত্রীকে মারধর করে বাবার বাড়ি হিজলা গৌরবদী ইউনিয়নের চরদেবুয়া গ্রামে পাঠিয়ে দেন। উপয়ান্ত না পেয়ে ধর্ষনের শিকার গৃহবধু জামাল সরদারের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছেন।

এব্যপারে হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার বলেন, গৃহবধুর দায়ের করা অভিযোগটি মামলা হিসাবে গ্রহন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *