নাগরিক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, আ’লীগ কথায় কথায় জিয়াউর রহমানকে খুনি বলে। তারা ১৫ আগস্ট, ৩ নভেম্বরের ঘটনায় জিয়াউর রহমানকে দায়ী করে। কিন্তু এর দালিলিক প্রমান দিতে পারেনি ক্ষমতাসীনরা। বরং আ’লীগের নেতাকর্মীরা জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছে। শনিবার বিকেলে বরিশাল নগর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সরোয়ার আরও বলেন, আ’লীগ নেতাকর্মীরা সর্বত্র ধর্ষনে জড়িয়ে পড়ছে। দেশের যেদিকে তাকাই সেদিকেই এখন আ’লীগের পাপিয়া, স¤্রাট, জিকে শামিমকে দেখা যায়।
আলোচনায় অংশগ্রহন করেন মহানগরের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ফারুক, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার, বিএনপি নেতা আহসান কবির হাসান, আনোয়ারুল হক তারিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সৈয়দ আকবর প্রমুখ।
এদিকে সকালে প্রেস ক্লাব মিলনায়তনে দক্ষিন জেলা শাখার আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি এবায়দুল হক চাঁন। জেলার সাধারন সম্পাদক আবুল কালাম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
