নাগরিক রিপোর্ট: প্রাণঘাতী কোভিড-১৯ রোধে বরিশালে মাস্ক ব্যবহারে জোর দিয়েছে প্রশাসন। এটি বাস্তবায়নে নগরীতে বুধবার দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এ সময় ১১জন পথচারীকে ৫,৬০০ টাকা জরিমানা করা হয়।
বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ^াস জানান, শীতে করোনার দ্বিতীয় ঢেউ রোধে সরকার সর্বসাধারনের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। এরপরও অনেকেই মাস্ক না পড়ে রাস্তাঘাটে চলাফেরা করেন।
জনসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো: আব্দুল হাইয়ের নেতৃত্বে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। পৃথক ভ্রাম্যমান আদালত নগরীর চকবাজার, সদর রোড, বটতলা বাজার ও বাংলাবাজার এলাকায় মাস্কবিহীন ১১জনকে ৫,৬০০ টাকা জরিমানা করেন।
২০২০-১১-১১
