নাগরকি রিপোর্ট: বরিশাল নগরীর হাসপাতাল রোডের গুপ্ত কর্নার সংলগ্ন ২টি দোকান আগুনে পুড়ে পুরোপুরি বিনষ্ট হয়ে যায়। হাবিব ইলেকট্রনিক্স ও একটি উকিল চেম্বার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। এতে হাবিব ইলেকট্রনিক্স এর দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানে থাকা টিভি, লাইট, ফ্যান, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মালামালসহ প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শিরা জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে, দোকনের ভেতরে ইলেকট্রনিক্সের মালামাল থাকায় দ্রæত আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। একই এলাকার ব্যবসায়ী মানিক জানান, ভোরে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে ধোয়ার গন্ধ পান। গন্ধ পাওয়ায় তিনি হাবিব ইলেট্রনিক্স এর দোকনের পাশে গেলে দেখেন আগুন জ্বলছে এবং কয়েকটি টিভিতে বিস্ফোরন ঘটে।
এরপর এলাকাবাসীকে জানালে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, ইলেকট্রনিক্সের দোকান থেকে শর্টসার্কিটের মাধ্যমে এ আগুনের সুত্রপাত হয়।
