ভিপি নুরেরর কর্মীদের উপর হামলা শেবাচিম হাসপাতালে ৩ জন ভর্তি

Spread the love

নাগরিক রিপোর্ট: ঝালকাঠীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর সংগঠন ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ছাত্র অধিকার পরিষদের ৩ কর্মী। তাদেরকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।


ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি রণি খন্দকার জানান, শুক্রবার বিকালে তারা ঝালকাঠী শহরের অদুরে ইকোপার্কে কর্মীসভা ও মাস্কবিতরণ কর্মসূচী শুরু করেন। বিকাল সাড়ে ৪টার দিকে শহরের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক নাইমের নেতৃত্বে একদল তরুন লাঠিসোটা নিয়ে ছাত্র অধিকার পরিষদের কর্মীদের পেটাতে শুরু করে। এতে সভা ভন্ডুল হয়ে যায়।


হামলায় ছাত্র অধিকার পরিষদের কর্মী ফয়সাল আহমেদ, আবু সৈয়দ মুসা ও রায়হানসহ ৪/৫ জন আহত হয়েছে। উল্লেখিত তিনজনকে শুক্রবার সন্ধ্যায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রণি খন্দকার আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে কয়েকজন পুলিশ উপস্থিত থাকলেও তারা দর্শকের ভূমিকায় ছিলেন।


ঝালকাঠী থানার অফিসার ইনচার্জ মো: খলিলুর রহমান এ প্রসঙ্গে বলেন, ইকোপার্কে একটি হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ গিয়ে হামলাকারী এবং সভা আয়োজনকারী কাউকেই ঘটনাস্থলে পায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *