নাগরিক রিপোর্ট: ছাত্র অধিকারের কর্মী সভায় হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছেন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সস্মুখে এ কর্মসুচী পালন করা হয়। এসময় বক্তরা ঝালকাঠীতে শুক্রবার রাতে কর্মী সভায় হামলার জন্য স্থানীয় ছাত্রলীগ নেতা নাদিম মাহমুদকে দায়ী করেন। ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরুর সংগঠন।
বরিশাল জেলা শাখার সভাপতি রনি খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, াধীন দেশে গণতান্ত্রিকভাবে আমরা কথা বলতে পারছি না। আমরা জানি ঝালকাঠীতে হামলাকারীদের কোন বিচার হবে না। তবে হামলা-মামলা করে ছাত্র অধিকার পরিষদের কর্মীদের দাবীয়ে রাখা যাবে না। তারা বলেন, আগামী শুক্রবারের মধ্যে ঝালকাঠীতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন কর্মসূচি ঘোষনা দিবে।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব অধিকার সদস্য আবু সাঈদ মুসা, আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, ছাত্র অধিকারের কর্মী নাদিউর নাজিম মুন্না, সুজন ইসলাম, আব্দুল¬াহ খান প্রমুখ। পরে নগরীতে ভিপি নুরের ছাত্র ও যুব সংগঠন একটি বিক্ষোভ মিছিল বেড় করার চেষ্টা করা হলে পুলিশ প্রশাসনের অনুমতি না থাকার কারনে কোতয়ালী মডেল থানা পুলিশ মিছিল করতে দেয়নি।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ঝালকাঠী শহরে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলায় জেলা সভাপতি ফয়সাল, অর্থ সম্পাদক ইমরান ও রাজাপুর উপজেলার সমন্বয়ক সাইফুল সহ বেশ কয়েকজনকে পিটিয়ে গুরুতর জখম করা হয়।
