হাজতির আত্মহত্যা: বরিশালে কারারক্ষী সাময়িক বরখাস্ত

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক হাজতির আত্মহত্যার ঘটনায় সেখানকার দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং অপর একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের বিরুদ্ধে এ শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হন কারারক্ষী কাওসার হোসেন এবং কারারক্ষী আনসার মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের তত্ত¡াবধায়ক প্রশান্ত কুমার বনিক।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের বাথরুমে ঢুকে মশারি টানানো দড়ি দিয়ে পানির পাইপের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন হাজতি হানিফ খলিফা (৪০)। নিজ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় তিনি কারাগারে ছিলেন।
জানা গেছে, ঘটনার রাতে হাজতি হানিফ খলিফার নির্ধারিত সেলে কারারক্ষী কাওসার হোসেন ডিউটিরত অবস্থায় ছিলেন এবং আনসার মন্ডল ছিলেন ওই সেলের ইনচার্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *