নাগরিক রিপোর্ট: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশের একমাত্র পরিচয় তিনি জনগণের নিকট সেবা পৌঁছে দিবে। জনবান্ধব পুলিশ এখন আপনার দোরগোড়ায়। পরীক্ষা করে দেখুন পুলিশ বদলে গেছে। আর বদলে গেছে বলেই জনগণকে পার্টনার বানিয়ে নির্ভেজাল, নিরপেক্ষ সেবা দিতে কাজ করছে। রোববার এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা আরজি কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিট পুলিশিং কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান আরও বলেন, পুলিশ যথেষ্ট আধুনিক হয়েছে, নিজেরা নিজেদের আত্মসমালোচনা করে কমিউনিটি পুলিশিং প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, দুর্নীতিগ্রস্থ কতিপয় পুলিশ রয়েছে, আমরা সেই পুলিশ চাই না। কারো বিরুদ্ধে কোনো অপেশাদারিত্বের অভিযোগ পেলে তাকে ছাড় দেয়া হবে না।

মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (উত্তর), বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী এমদাদুল হক দুলাল, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান প্রমূখ।

