করোনা রোধে বিএমপির সচেতনতামুলক র‌্যালী

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো: শাহাবুদ্দিন খান বলেছেন, করোনা প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরে চলাচল করতে হবে। শপিংমল, দোকানপাটে ক্রেতা-বিক্রেতা এবং বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা ও সেবা গ্রহীতাকে মাস্ক ব্যাবহার করতে হবে। মাস্ক পড়াকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। তাহলেই করোনাকে সহনশীল মাত্রায় রেখে স্বাভাবিকভাবে জীবনযাত্রাকে পরিচালিত করা যাবে।


বুধবার বরিশাল সার্কিট হাউজের সস্মুখে কোতয়ালী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যাবহারে সচেতনতামূলক এক বর্নাঢ্য র‌্যালীর উদ্ধোধনকালে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার আরও বলেন, চলতি শীতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। এ মহামারী থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও দৃষ্টি রাখার আহবান জানান তিনি।
এর আগে র‌্যালীর পূর্বে বিএমপি কমিশনার মো: শাহাবুদ্দিন খান পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরন করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার সাটিয়ে দেন। পরে র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।


র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মো: জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মো: মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো: খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার(নগর বিশেষ শাখা) মো: জাহাঙ্গীর মল্লিক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *