স্পীড ব্রেকারের দাবীতে মহাসড়ক অবরোধ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজারের সামনে পিকআপের ধাক্কায় শিলা হাজরা (৪০) নামে শেবাচিম হাসপাতালের এক সেবিকা গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যার পর বোয়ালীয়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্থানীয়রা ঘন্টাধিককাল সড়ক অবরোধ করেছেন। এসময় তারা স্পীড ব্রেকারের দাবীতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। আহত সেবিকা শিলা হাজরাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আহত শিলা হাজরা বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে হাসপাতালের চক্ষু বিভাগে সেবিকা পদে কর্মরত আছেন। তিনি পটুয়াখালী নিবাসী মৃনাল কান্তি দাসের স্ত্রী। বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার জন্য রোববার সন্ধ্যায় টেম্পুতে ওঠার সময় এ দূর্ঘটনাা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।


বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম আজাদ বলেন, বাকেরগঞ্জের খয়রাবাদ গ্রামের জনৈক অমল ডাক্তারের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করেন শিলা হাজরা। সেখান থেকে বরিশাল নগরীতে ফেরার জন্য তিনি খেয়া পাড় হয়ে বোয়ালিয়া বাজারে পৌছেন। একটি টেম্পুতে ওঠার জন্য সড়কের একপাশ থেকে অপর পাশে যাচ্ছিলেন তিনি। এসময় বরিশাল নগরীমুখী একটি পিকআপ শিলা হাজরাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করেন।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলে বরিশাল-পটুয়াখালী সড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের আশ্বাসে ১ ঘন্টা পর স্থানীয় লোকজন অবরোধ তুলে নেয়।
রঙ্গশ্রী ইউনিয়ন চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার বলেন, স্থানীয়রা স্পীড ব্রেকার এর দাবীতে সড়ক অবরোধ করে টায়ার জালিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *