নাগরিক রিপোর্ট: মাদকাসক্ত ব্যক্তির দীর্ঘমেয়াদী ও কার্যকরী চিকিৎসার মাধ্যমে তাকে মাদকমুক্ত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কোন কোন চিকিৎসা কেন্দ্রে রোগীদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়, যা চিকিৎসার অংশ হতে পারে না। মাদকাসক্তকে মাদকদ্রব্য থেকে আলোর পথে ফেরাতে সবার আগে তাদের প্রতি সদয় আচরন করতে হবে। এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে হবে পরিবার ও নিরাময় কেন্দ্রগুলোর কর্মীদের’।
শনিবার নগরীর আলেকান্দা কাজীপাড়া এলাকায় ‘দি নিউ লাইফ’ নামে মাদকাসক্ত ও মানসিক রোগ চিকিৎসা সহায়তা কেন্দ্র আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত দেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবী করা হয়েছে, ইতোমধ্যে ৬৯জন মাদকাসক্তকে চিকিৎসা দিয়ে সুস্থ করে আলোর পথে ফিরিয়ে এনেছেন। বর্তমানে আরও ২৩জন চিকিৎসাধীন রয়েছে।
মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসক ও গনমাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ড। বক্তব্য রাখেন বেসরকারী হাসপাতালের চিকিৎসক ডা: মাহমুদ রেজা।
‘দি নিউ লাইফ’ এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করে তাদের মতামত দেন।
