নাগরিক রিপোর্ট: করোনাভাইরাস পরীক্ষায় বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) একমাত্র পিসিআর ল্যাবটি বিকল হয়ে গেছে। সেটি পূনরায় চালু করতে কমপক্ষে ১০ দিন সময় লাগতে পরে বলে জানা গেছে। বরিশাল বিভাগের ৫ জেলার (ভোলা ব্যতিত) করোনাভাইরাস পরীক্ষার একমাত্র ভরসা ছিল শেবাচিম’র পিসিআর ল্যাব। বৃহস্পতিবার বিকাল থেকে সেটি বিকল হয়ে যায়। এর ফলে বরিশালে করোনা পরীক্ষা বন্ধ হওয়ায় ভোগান্তিতে পরেছেন ৫ জেলার রোগী।
শেবাচিম’র অধ্যক্ষ ডা. এস.এম সরোয়ার হোসেন শনিবার দুপুরে বলেন, পিসিআর ল্যাবটি সচল করার জন্য প্রকৌশলী বিশেষজ্ঞ দল শুক্রবার বিকালে ঢাকা থেকে বরিশালে পৌছে। তারা অনেক চেস্টা করেও সচল করতে পারেননি। পুরো মেশিণটি ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রকৌশলীরা জানিয়েছে, সেটি সচল করে ফের বরিশালে ফিরিয়ে আনতে কমপক্ষে ১০ দিন সময় লাগবে।
অধ্যক্ষ আরও জানান, শেবাচিম’র পিসিআর মেশিণ যতদিন সচল না হবে ততদিন বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠী ও পিরোজপুর থেকে সন্দেহজনক করোনা রোগীদের সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ভোলায় পাঠানো হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, আজ শনিবার থেকে পটুয়াখালীতে রেপিড টেষ্ট করোনা এন্টিজেন পরীক্ষা শুরু করা হবে।
প্রসঙ্গত, গত মার্চে দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হলে গত ৯ এপ্রিল শেবাচিমতে পিসিআর ল্যাব স্থাপন করা হয়। এ পর্যন্ত প্রায় প্রায় ৫০ হাজার নমুন পরীক্ষা করা হয়েছে এ ল্যাবে।
