নাগরিক রিপোর্ট: কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় সিটি মেয়র এবং নগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে এ কর্মসুচী পালন করা হয়।
নগরীর দলীয় কার্যালয়ে বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নগর আ’লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গির, জেলা আ’লীগের সাধারন সম্পাদক অ্যাড. তালুকদার মো: ইউনুস, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, আ’লীগ নেতা গোলাম সরোয়ার রাজিব, হাসান মাহমুদ বাবু, মিজানুর রহমান, মনির মোল্লা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদীদের ইন্ধনে কুস্টিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গা হয়েছে। তারা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। আ’লীগ তা হতে দিবে না।
