বরিশাল পুলিশ সুপার কার্যালয় ভবন উদ্বোধন করলেন আইজপি বেনজীর

Spread the love

নাগরিক রিপোর্ট: ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সোমবার (৭ অক্টোবর) বরিশালে এসেছেন। সকাল সোয়া ১১টায় তিনি হেলিকপ্টারযোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অবতরন করেন। এরপর বর্নাঢ্য আয়োজনে নগরীর পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।

আইজিপি ড. বেনজির আহমেদ বেলা পৌনে ১২টায় নবনির্মিত জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌছালে সেখানে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন তাকে। একপর্যায়ে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে নতুন ভবনের উদ্বোধন করেন আইজপি বেনজির। তিনি ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এবং নানা দিক নির্দেশনা প্রদান করেন। জানা গেছে, প্রায় ৭ কোটি টাকায় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে।

এসময় তার সাথে ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাব সরকার, রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, র‌্যাব-৮ এর সিইও আতিকা ইসলাম, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমূখ।

আইজপি পুলিশ সুপার কার্যালয় উদ্বোধন করাসহ জেলা পুলিশ লাইনস এর নবনির্মিত প্রধান গেট ও ঝালকাঠী পুলিশ অফিসার্স মেসের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে পুলিশ লাইনসে বরিশাল রেঞ্জের ৬ জেলা ও মেট্রোপলিটন সহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময় করেন আইজপি ড. বেনজীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *