নাগরিক রিপোর্ট: বরিশালের বিভিন্ন প্রাচীন স্থাপনা সংরক্ষনের দাবী উঠেছে। শতবছরের এমন দুটি স্থাপনা নগরীতে জরাজীর্ন হয়ে পড়ে আছে। এ দুটি হচ্ছে নগরীর বগুড়া রোড কাজী অফিসের পাশের পুরাতন ভবন এবং অপরটি নগরীর আম্বিয়া হসপিটাল সংলগ্ন বিএম কলেজ হোস্টেল।
নগরীর প্যারারা রোড নিবাসী জাহিদুল হক বাবুল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন- ‘পৃথিবীর অনেক দেশে পুরোনো স্থাপনা সমুহকে রাষ্ট্রিয় ভাবে সংরক্ষণ করা হয়। এ গুলো এক একটি অঞ্চলের ইতিহাসের সাক্ষী। বরিশাল শহরে এমনি অনেক স্থাপনা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এ শহরে দেখার কেউ নেই।’
অনেকেই এ দুটি প্রাচীন স্থাপনা দেখে সংরক্ষনের দাবী জানিয়েছেন। কেউ কেউ আবার এসব স্থাপনাকে হেরিটেজ হিসেবে ঘোষনার দাবী করেছেন।

