করোনা রোধে স্বেচ্ছাসেবী সংগঠনের মাক্স বিতরণ

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশাল করোনা সংক্রামন প্রতিরোধে দিনভর মাস্ক বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বøাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর সদস্যরা। রবিবার দিনভর মাস্ক বিতরনের সময় তারা সংশ্লিস্টদের মাঝে করোনা সচেতনতামূলক ক্যাম্পেইন করেন।


বিবিডিসি’র স্বেছাসেবীরা নগরীর সদর রোড, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও মেডিকেল চত্ত¡র সহ বিভিন্ন জনবহুল এলাকায় দোকানী, পথচারী, যানবাহন চালক ও যাত্রী সহ মোট দেড় হাজার মানুষের মাঝে মাস্ক বিতরন করেন। মাস্কের সঠিক ব্যাবহার এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝূঁকি এড়াতে সংশ্লিস্টদের সচেতন করেন তারা।


এসময় বিবিডিসি’র সভাপতি আওলাদ খান, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহকারী জনসংযোগ সম্পাদক বাঁধন বসু, মানববন্ধন উন্নয়ন সম্পাদক ইমরান ইয়াসিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *