যুবদলের সভায় দুই পক্ষের সংঘাত, চেয়ার ছোড়াছুরি

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালে মহানগর যুবদলের সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুইপক্ষের মধ্যে হাতাহাতিতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে বিএনপি কার্যালয়ে যুবদলের প্রস্ততি সভা চলাকালে এ হাতাহাতির ঘটনা ঘটে। তখন সভায় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি ও বিভাগীয় সমম্বয়কারী আব্দুল মোনেম মুন্নাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আজ রোববার অনুষ্ঠব্য মহানগর যুবদলের কর্মী সভা সফল করার জন্য শুক্রবার রাতে প্রস্তুুতি সভায় দুইপক্ষের মধ্যে হাতাহাতি হয়।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, প্রস্তুুতি সভা চলাকালে শুক্রবার রাত ৯টার দিকে মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন ও যুগ্ন সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের প্রথমে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ি হয়। মাসুদ হাসানের অনুসারীদের ছোড়া চেয়ারে আহত হন যুগ্ন সম্পাদক মাজহারুল ইসলাম জাহানসহ ৫ জন। সভায় উপস্থিত জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে মাসুদ হাসান মামুন তার অনুসারীদের নিয়ে দ্রæত কার্যালয় চত্তর ত্যাগ করেন। এরপর মাজহারুল ইসলামের অনুসারীরা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক আটকে মিছিল করার চেষ্টা করলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়।
এ ব্যাপারে মাজহারুল ইসলাম জাহান বলেন, রোববারে কর্মীসভা উপলক্ষে প্রস্তুুতি সভা চলছিল। সেখানে সংগঠনের সাধারন সম্পাদক মাসুদ হাসানের বিভিন্ন স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং তার অনুসারীদের নিয়ে আমার ওপর হামলা চালান। এতে আমি সহ যুবদলের ৫ কর্মী আহত হয়েছেন।

জেলা যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন দাবী করেন, ঘটনার সময় তিনি সভাস্থলে ছিলেন। জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়। এরসঙ্গে তার কোন সংশ্লিষ্টতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *