নাগরিক রিপোর্ট: বরিশালে পাল্টাপাল্টি মিছিল এবং সমাবেশের মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার নগরীর সদর রোডে বিবাদমান দুটি গ্রপ শোডাউন দিলে উত্তেজনা দেখা দেয়। এর একাংশের মিছিলে সাবেক ছাত্রনেতারাও অংশ নিয়েছেন।
বেলা ১২টার দিকে সরোয়ার অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর হাসপাতাল রোড থেকে মিছিল নিয়ে সদর রোডের দলীয় কার্যালয় পৌছে সমাবেশ করে।
পরে মহানগর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি তরিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সহসভাপতি তারেক আল-ইমরান এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি প্রমূখ।
একই সময়ে নগরীর বগুড়া রোডের বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ছাত্রদলের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত¡রে গিয়ে শেষ হয়। মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল কবির রনির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল আলম মিঠু, সাধারন সম্পাদক কামরুল আহসান, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তসলিম সহ অন্যান্যরা।
ছাত্রদলের এই অংশের মিছিলের অগ্রভাগে ছিলেন সাবেক ছাত্রদল নেতা আক্তারুজ্জামান শামীম, মীর জাহিদুল কবির এবং এএইচএম তসলিম উদ্দিন। অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
