এবার বাকেরগঞ্জে গুড়িয়ে দিলো অবৈধ ৫ ইটভাটা

Spread the love

নাগরিক রিপোর্ট:
এবার বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড ও রোঘুনাথদি এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভেঙ্গে ফেলা ইটভাটাগুলো হচ্ছে- মেসার্স এএসটি ব্রিকস, টু স্টার, এমএমবিসি-১ ব্রিকস, এএসটি ব্রিকস এবং এএসটি-২ । অধিদপ্ত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজের নেতৃত্বে অভিযান পরিচাীরত হয়েছে বলে জানা গেছে।

অভিযানকারী টিমের সুত্রে জানা গেছে, পরিবেশ দূষনের অভিযোগ মঙ্গলবার দুপুরে ডিসি রোড ও রোঘুনাথদি এলাকায় ইটভাটায় অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে ওইসব এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালিত হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ জানান, এ পর্যন্ত কয়েক দফা নোটিশ করা হলেও আইনকে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করে ওই ৪টি ইট ভাটা চালিয়ে যাচ্ছেছিলেন সংশ্লিস্টরা। এর ফলে ভাটার আশেপাশের ফসল, গাছাপালা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ ঘটেছে ওই এলাকায়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান সরদার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, সহকারী পরিচালক তোতা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার বরিশালের বাবুগঞ্জে অভিান চালিয়ে ৪টি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। দু’দিনের অভিযানেই কাউকে গ্রেফতার কিংবা জরিমানা করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *