ফটো সাংবাদিক রুবেলের মাতার দাফন সম্পন্ন

Spread the love

নাগরিক রিপোর্ট: দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার ফটো সাংবাদিক পারভেজ রুবেলের মা রেনু বেগম আর নেই। সোমবার দিনগত গভীর রাতে নগরীর রাজ্জাক স্মৃতি কলোনীর বাসায় অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

তার বয়স হয়েছিল ৫৩। তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা নামাজ বাদ জোহর নগরীর কেডিসি সড়কে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, মহানগরের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ সিকদার, ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান খসরু, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর এটিএম শহীদুল্লাহ কবির, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর জাকির হোসেন জেলাল, হাবিবুর রহমান টিপু, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নির্বাচিত সাধারন সম্পাদক কাজী মিরাজ,

১১ নং ওয়ার্ড কাউন্সিলর মজিবুর রহমান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মীর জাহিদুল কবিরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে মরহুমাকে নগরীর মুসলিম গোরস্থানে দাফন করা হয়েছে।

২ Comments

  1. Your posts are a testament to the power of genuine storytelling; it keeps me coming back.

  2. I admire your commitment to providing useful content for your readers. Thanks for sharing your knowledge and expertise.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *