কীর্তনখোলা নদীতে ফেরী চালুর দাবীতে স্মারকলিপি

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া ফেরিঘাটে পুনরায় ফেরী চালুর দাবীতে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।

স্মরকলিপিতে উল্লেখ করা হয়- বরিশাল পূর্বাঞ্চলবাসীর দাবীর প্রেক্ষিতে অতীতে চরকাউয়া খেঁয়াঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগ ফেরী চালু করেন। এই ফেরীর মাধ্যমে বিভিন্ন যানবাহন সহজে চলাচল করায় বরিশালের পূর্বাঞ্চলবাসী উপকৃত হয়েছিলো। কিন্তু শহীদ আ: রব সেরনিয়াবাত সেতু চালু হওয়ার পর থেকেই ফেরীটি সরিয়ে নেয়া হয়। ফলে চরকাউয়া খেঁয়াঘাট হতে উভয় দিকে ১২ কিলোমিটার দূরত্বে সেতুটির অবস্থিত হওয়ার কারণে যানবাহনসহ ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীরা নানাবিধ সমস্যার সম্মুখিন হচ্ছে। এছাড়াও খেয়াঘাটে মাঝিমাল্লাদের অতিরিক্ত ভাড়া আদায়ে জনগণের ভোগান্তি চরমে উঠেছে।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন বরিশাল পূর্বাঞ্চলীয় উন্নয়ন পরিষদ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য মোঃ মুনাওয়ারুল ইসলাম অলি, সদস্য সচিব মোঃ মানিক মৃধা, আসাদুল আলম আসাদ, কামাল হোসেন চৌধুরী, এ.কে.এম. হান্নান বাবুল মুন্সী, বশির আহমেদ, মোঃ শফিকুল ইসলাম মনির, মোঃ কামাল মজুমদার, মোঃ নুরুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান মাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *