‘সরকার দেশে জুলুমের শাষন কায়েম করছে’

Spread the love

নাগরিক রিপোর্ট: স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশালে সমন্বয় সভায় কমিটির বিভাগীয় আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ এই দু:শাষনের সরকারের কাছে জিম্মী হয়ে পড়েছে। সরকার দেশে জুলুমের শাষন কায়েম করছে। স্বাধীনতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। এ থেকে মুক্তি পেতে গণতন্ত্র ফিরিয়ে এনে স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতা ঘোষনাই করেননি, রনাঙ্গনে যুদ্ধ করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর সোবহান কমপ্লেক্সের কমিউনিটি হলে তিনি এসব কথা বলেন।

স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির বরিশাল বিভাগীয় সদস্য সচিব ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এ্যাড. মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

এসময় মুক্তিযোদ্ধা আবদুস ছালাম বলেন, আওয়ামীলীগ জোর দিয়ে ২৬ মার্চ পালন করে না। এর কারন তারা দেশে ২৫ মার্চ পর্যন্ত মাঠে ছিল না। বিএনপি গর্বিত যে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনা দিয়ে নিজেই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বলেন, স্বাধীনতা জয়ন্তী উপলক্ষে দেশব্যাপি বিএনপি মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ে থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। সরকার যদি স্বাধীনতা বিশ^াস করে তাহলে বিএনপির কর্মসূচিতে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে।

সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, সাবেক সংসদ মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এলিনা জামান, কর্নেল (অব:) শাহজাহান মিলন, কাজী রওনক ইসলাম টিপু, নুরুল ইসলাম নয়ন, হায়দার আলি লেলিন, হাসান মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *