‌’শারীরিক ফিটনেস রক্ষায় খেলাধূলার বিকল্প নাই’

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেছেন শারীরিক ফিটনেস ও মানসিক উৎকর্ষতা খেলাধূলার বিকল্প নাই। প্রতিযোগিতায় জয়-পরাজয় আছে, থাকবে কিন্ত অংশগ্রহন প্রতিভা বিকাশের গুরুত্বপুর্ন ভূমিকা রাখে। বিশেষ করে পুলিশ প্রশাসন বিভাগের সদস্যদের শারীরিক ফিটনেস রক্ষায় খেলাধূলা একান্ত আবশ্যক।

মুজিব শতবর্ষ উপলক্ষে ২৭ জানুয়ারী বুধবার সন্ধ্যা রাতে সদর থানা পুলিশ কর্র্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ মোঃ বিল্লাল হোসেন ও পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ ।

এ টুর্নামেন্ট জেলা পুলিশের ৯ টি দল অংশগ্রহন করে। টুর্ণামেন্টের ফাইনাল খেলায় এএসআই গ্রপের আমিনুল-হাফিজ চ্যাম্পিয়ন হয় এবং এস আই গ্রæপের শামিম-হাফিজ রানার্স আপ হয়। এ খেলার শেষ পর্বে চ্যাম্পিয়ন ও রানার্স আপ গ্রপের সাথে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান-অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান প্রতিযোগিতা অংশ নিয়ে দুটি গ্রæপকে হারায় দুই পুলিশ কর্মকর্ত। উক্ত প্রতিযোগিতায় বিজয়ী দলের এএসআই দেলোয়ার ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়ে পুরস্কার লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *