পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে নারীর প্রতি সহিংসতা:জেন্ডার সংবেদনশীল প্রতিরোধ কৌশল বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু।
মঙ্গলবার সকাল ১০টায় এসডিএ প্রশিক্ষন কেন্দ্রে ইউএন ওমেন সহযোগিতায় আভাস উদ্যোগে আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এর সভাপতিত্বে নারীর প্রতি সহিংসতা:জেন্ডার সংবেদনশীল প্রতিরোধ কৌশল বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসডিএ এর নির্বাহী পরিচালক কে.এম এনায়েত হোসেন, আভাস এর লোকাল কো-অর্ডিনেটর খাদিজা বেগম, মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ আলী আহসান, প্রজেক্ট অফিসার নাসরিন খানম প্রমুখ।
প্রশিক্ষক ছিলেন সৈয়দ ফয়সাল আহমেদ। প্রশিক্ষনে সরকারী স্কুল-কলেজের শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের ২৫ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর অঅলম বলেন, নারী নির্যান প্রতিরোধে সর্বস্তরের জনগনকে সচেতন হতে হবে। এ জন্য সংশ্লিস্ট সংগঠন সমূহকে সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনা করার আহবান জানান সিভিল সার্জন।
