পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ খাদ্য নিরাপদ কর্মকর্তা আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন মিয়া, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর অঅলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বেল্লাল হোসেন।
আরও বক্তব্য রাখেন জেলঅ খাদ্য নিয়ন্ত্রক মোঃ লিয়াকত আলী, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু রায়হান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মহিউদ্দিন আল মাসুদ, পৌর কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন আকন হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক মল্লিক মোঃ সিদ্দিকুল ইসলাম, নারী নেত্রী মাহফুজা ইসলাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম শফিকুল ইসলাম, ফল ব্যবসায়ী রাধে শ্যাম প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ। সভায় বক্তারা নিরাপদ খাদ্য প্রস্তুত, নিরাপদ খাদ্য সরবরাহ, নিরাপদ খাদ্য গ্রহনে সকলকে নিজ নিজ স্থানে থেকে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান।
