কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের দুই চালক ও হেল্পার নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক মেরামতকালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ওই ট্রাকের ২ চালক ও ১ হেল্পার নিহত হয়েছে। শনিবার ভোর রাত সাড়ে ৩টায় এ ঘটনা ঘটেছে।


এতে নিহতরা হচ্ছে- দুই ট্রাকের চালক মো: আক্তার হোসেন (৩০), পিতা আ: কাদের বয়াতি, বাড়ি মেহেন্দীগঞ্জ ও মো: রাসেল (২২), পিতা আ: আজিজ, বাড়ি উত্তর জাগুয়া, বরিশাল এবং হেল্পার সোহান, পিতা মো: সুমন, মঠবাড়িয়া।


গৌরনদী হাইয়ে থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় একটি ট্রাক (যশোর-ঢ -১১-০-৯৯) বিকল হয়ে যায়। সেটি মেরামতের জন্য অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ঢ ১৪-৫১১৫)। ভোর রাতে চালক ও হেল্পার বিকল ট্রাকের নিচে প্রবেশ করে মেরামত করছিল। আকস্মিক একটি কাভার্ড ভ্যান বিকল ট্রাকের উপর এসে পরে। এর ফলে দুই ট্রাকের চাপায় ২ চালক ও হেল্পার মারা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ উদ্ধার করেছে। হাইয়ে থানার ওসি মনিরুল বলেন, ট্রাক দুটি বরিশাল যাচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *