মাঘের শীতের মাঝে বরিশালে বৃস্টি

Spread the love

নাগরিক রিপোর্ট:
মাঘের শেষ সপ্তাহে বরিশাল নগরীতে শীতের পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। মেঘলা আবহাওয়া বিরাজ করছে সর্বত্র। রোববার ১২টা থেকে শুরু হওয়া বৃষ্টিতে অনেকটা থমকে যায় নগরী। ফলে অন্যান্য দিনের তুলনায় বরিশাল নগরীতে জনসমাগম ছিল সীমিত।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অফিসার আবুদুল কুদ্দুস জানান, বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আজকে শীত অনুভ‚ত হলেও তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির সম্ভাবনা নেই। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে মেঘলা আকাশ থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *