ভোলায় জেলেদের ট্রলারে জলদস্যুর হানা

Spread the love

ভোলা সংবাদদাতা:

ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় ৩টি জেলে ট্রলারে হামলা চালিয়েছে জলদস্যুরা। এতে ৫ জেলে গুরুতর আহত হয়েছে।

বুধবার ভোররাতের দিকে সাগরের পুবের চর সীমানায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা তিন ট্রলার থেকে ৫ লক্ষাধিক টাকা মাছ ও অন্যন্যা মালামাল লুট করে নিয়ে গেছে।

জলদস্যুদের হামলায় আহতরা হলেন, মোঃ কালু (২১), মোঃ আজিজ (২৮), মোঃ হেজু (২২), মোঃ নেছার (২২) ও মোঃ মিজান (২৬)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ডাকাতির শিকার তৈয়ব মাঝি জানান, মঙ্গলবার ৬ জেলে নিয়ে বঙ্গোপসাগরের মাছ শিকার করছিলেন। এ সময় একদল জলদস্যু জেলেদের চারদিক থেকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আতর্কিত হামলা চালায়। এতে ৫ জেলে আহত হন। জলদস্যুরা ট্রলারে থাকা জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে এক লাখ টাকার কোড়াল মাছ, জাল, নগত ৩০ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, গ্যাস-সিলিন্ডার ও সোলার মেশিন ছিনিয়ে নিয়ে করে নিয়ে যায়। একইভাবে কিছুটা দুরে গিয়ে কালাইয়া ও লালমোহনের দুই মাঝির আরো দুটি ট্রলারে হামলা চালিয়ে লুটপাট করে।

তৈয়ব মাঝি আরো জানান, গত কয়েকদিন থেকে হঠাৎ করেই জলদস্যুরা উপদ্রপ বেড়েছে। এতে আতংকিত হয়ে পড়েছেন জেলেরা।

দক্ষিন আইচা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুন অর রশিদ জানান, সাগরে ডাকাতি হয়েছে এমন তথ্য আমরা জানতে পেরেছি, তবে এখন পর্যন্ত আমাদের কেউ অভিযোগ করেনি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *