অন্যরকম বসন্ত বরণ

Spread the love

নাগরিক রিপোর্ট:
শরীর ফিট থাকলে মনটাও প্রফুল্ল থাকে। তাই ভোরের আলো ফুটলেই বরিশালের ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে ঢল নামে প্রাতভ্রমনকারীদের। তবে রবিবারের ভোরটা ছিল ভিন্ন আমেজের। উদ্যানে হাটতে আশা নগরীর বিভিন্ন শ্রেনীপেশার মানুষকে ফুল, চকলেট আর আপেল কুল দিয়ে বরণ করে নিলেন বরিশাল বিভাগীয় প্রাতভ্রমন শরীর চর্চা পরিষদ নেতৃবৃন্দ। পহেলা ফাল্গুনে ঋতুরাজ বসন্তবরনই তাদের উদ্দেশ্য এমনটাই জানা গেল পরিষদের পক্ষ থেকে। জানা গেছে, সংগঠনটিতে বরিশালের প্রায় ৬০০ সদস্য রয়েছেন।

বরিশাল বিভাগীয় প্রাতভ্রমন শরীর চর্চা পরিষদ এর সাবেক দপ্তর সম্পাদক এ বি এম মাসুদ করিম বলেন, তাদের সংগঠনে শিক্ষক, ব্যাংকার, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ সব শ্রেনীর সদস্য রয়েছেন।

ঝরঝঞ্জা যতোই আসুক ভোর হলেই শরীর চর্চার জন্য একের সাথে অপরের বঙ্গবন্ধু উদ্যানে দেখা হয়। এই করোনার তান্ডবের পর ফাগুন এলো। তাই যারা ব্যাম করতে এসেছেন তাদের বরনের উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার সকালে প্রায় ১০০জনকে গোলাপ ফুল, চকলেট, আপেল কুল দিয়ে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।

এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, উপদেস্টা অ্যাড. মজিবর রহমান, সনাকের জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, ওয়াকার্সপার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু উপস্থিত ছিলেন।


এদিকে বরিশাল নগরীর বিভিন্নভাব বসন্তবরন চলছে। ত্রিশ গোডাউন, মুক্তিযোদ্ধাপার্ক, দুর্গাসাগরসহ বিনোদন স্পটগুলোতেও প্রকৃতিপ্রেমীদের ভীর বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *