করোনা উপেক্ষা করে বসন্ত বরন, ভালবাসা দিবস উদযাপিত

Spread the love

নাগরিক রিপোর্ট:
প্রাণঘাতী করোনা উপেক্ষা করে বরিশালে নানা আয়োজনে বসন্ত বরন ও বিশ্ব ভালবাসা দিবস উদযাপিত হয়েছে। বিশেষ করে বসন্ত উৎসব পালনে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসুচী নিয়েছিল। এ দুটি উৎসবে ঘিরে নগরীর বিনোদন স্পটেও ভীর ছিল উপচে পড়া।

জেলা প্রশাসন ও জেলা কালচারাল অফিসের আয়োজনে বরিশাল সার্কিট হাউজ সংলগ্ন খোলা চত্বরে বসন্ত উৎসব উদযাপিত হয় বিকেল সাড়ে ৫টায়। এ উৎসবে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। অপরদিকে নগরীর জগদীশ স্বারস্বত গার্লস স্কুলে বসন্ত উৎসব উদযাপনে জেলা প্রশাসক সহ বিভিন্ন শ্রেনীর মানুষ অংশ নেন।

রবিবারের ভোরে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে নগরীর শ্রেনীপেশার মানুষকে ফুল, চকলেট আর আপেল কুল দিয়ে বরণ করে নিলেন বরিশাল বিভাগীয় প্রাতভ্রমন শরীর চর্চা পরিষদ নেতৃবৃন্দ। সংগঠনটিতে বরিশালের প্রায় ৬০০ সদস্য রয়েছেন। বরিশাল বিভাগীয় প্রাতভ্রমন শরীর চর্চা পরিষদ এর সাবেক দপ্তর সম্পাদক এ বি এম মাসুদ করিম বলেন, তাদের সংগঠনে শিক্ষক, ব্যাংকার, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক ও জনপ্রতিনিধিসহ সব শ্রেনীর সদস্য রয়েছেন। এ দিন যারা ব্যাম করতে এসেছেন তাদের বরনে ১০০জনকে গোলাপ ফুল, চকলেট, আপেল কুল দিয়ে বসন্তের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে বরিশাল নগরীর বিভিন্নভাব বসন্তবরন চলছে। ত্রিশ গোডাউন, শিশু পার্ক, মুক্তিযোদ্ধাপার্ক, দুর্গাসাগরসহ বিনোদন স্পটগুলোতেও প্রকৃতিপ্রেমীদের ভীর বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *