এমপি আউয়াল দম্পতির বিরুদ্ধে দুদকের চার্জশিট

Spread the love

নাগরিক রিপোর্ট:
খাস জমি দখলের অভিযোগে পিরোজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম আউয়াল ও তার স্ত্রী লায়লা আউয়ালের বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় দূর্ণীতি দমন কমিশন (দুদক) চার্জশীট দাখিল করেছে। দুদক ঢাকার প্রধান কার্যালয়ের উপ পরিচালক মো. আলী আকবর বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট জমা দেন। আউয়াল পিরোজপুর-১ আসনের আ’লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

চার্জশিট সুত্রে জানা গেছে, পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সরকারি খাসজমির প্রায় ৩ শতাংস ভূয়া লিজ দেখিয়ে সেখানে দ্বিতল ভবন নির্মান করেছেন সাবেক এমপি আউয়াল। এঘটনায় আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের পক্ষ থেকে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়।

পিরোজপুর সদর উপজেলার হোমনাদিয়া এলাকায় ৪৪ শতাংশ আয়তনের একটি সরকারি পুকুর ভরাট করে দখল তাদের বিরুদ্ধে অপর একটি মামলা দায়ের করা হয় পিরোজপুর সদর থানায়।

এছাড়া জেলার স্বরূপকাঠী উপজেলার পৌর শহরে ৫ শতক সরকারি খাসজমি দখল করে দ্বিতল নির্মান ও সেখানে ‘আউয়াল ফাউন্ডেশন’ নামক একটি সংগঠনের কার্যালয় স্থাপন করা হয়। এ ঘটনায় তৃতীয় মামলা দায়ের হয় স্বরূপকাঠী থানায়।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মো. আলী আকবর সাংবাদিকদের বলেন, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মামলাগুলো দায়ের করেছিলেন। সবগুলো মামলাতে সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী লায়লা আউয়ালের বিরুদ্ধে দুর্ণীতি দমন আইনের দন্ড বিধির ৪২০, ৪০৯ ও ১০১ ধারায় অভিযোগ আনা হয়েছে। আউয়ালের দখলকরা সব জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *