‘হেফাজতের সাথে চরমোনাইর কোন দ্বন্দ্ব নেই’

Spread the love

নাগরিক রিপোর্ট:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, স্বাধীনতা পরবর্তী এদেশের বহু রাজনৈতিক গোষ্ঠী ওলামায়ে কিরামদের ব্যবহার করে স্বীয় স্বার্থসিদ্ধ করেছে কিন্তু ইসলামের কোন উপকার হয়নি। ওলামায়ে কিরামদের অনৈক্য ইসলামের বিজয়কে পেছনে ফেলে রাখছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করে যেতে হবে।


বৃহস্পতিবার বিকেলে চরমোনাইর বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।


দলের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আজ একই মঞ্চে ওলামায়ে কেরামদের এত বড় সম্মিলন দেখে আমরা আনন্দিত হচ্ছি। আমরা চাই নিয়মিতই এমন আয়োজন হোক। ঈমানী আন্দোলনে হেফাজতের সাথে আমাদের (চরমোনাই) কোন দ্বন্দ্ব নেই। হেফাজত যদি ঈমানী আন্দোলনের নামে কাউকে দূরে রাখতে চায় তবে সেটা ঈমানী আন্দোলন হতে পারে না।


তুরস্কের রেসালায়ে নূর আন্দোলন-এর দার্শনিক মুখপাত্র মুনির তুরান আত তুর্কী চরমোনাই মাহফিল সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমি ঐতিহাসিক ওসমানী খিলাফতের রাজধানী ইস্তাম্বুলবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।


শুক্রবার তিন দিনব্যাপী মাহফিলের শেষদিন সকাল ১০টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *