চরমোনাই মাহফিলে যাওয়াকালে দুই মোটরসাইকেল আরোহী নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট:
চরমনোই মাহফিলে যাওয়ার পথে বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে শুক্রবার সকালে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এলাকার সিরাজ মাতুব্বরের ছেলে মো. শরীফ মাতুব্বর (২১) এবং একই বাড়ির ইউসুফ আলীর ছেলে আল-আমীন (২০)। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে পুলিশ আটক করেছে।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা জানান, চরমোনাইর মাহফিলে জুমার নামাজ আদায়ে ফরিদপুরের ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে তারা যাচ্ছিলেন। পথিমধ্যে বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে পৌছালে বালুবাহী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ বাধে। এ ঘটনায় মোটারসাইকেলের ২ আরোহীই গুরুতর আহত হয়।

তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরন করলে চিকিৎসক আহত শরীফ মাতুব্বরকে মৃত ঘোষনা করেন। আহত অপর যুবক আল আমিনকে আশংকাজনক অবস্থায় রাজধানীতে নিয়ে যাওয়াকালে পথিমধ্যে সেও মারা যায় বলে জানান উপ-পরিদর্শক মো. নাজমুল হুদা।

মর্মান্তিক এ দুর্ঘটনায় জড়িত ট্রাক সহ চালক ইয়ার উদ্দিন ও হেলপার রেজাউল করিমকে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনার শিকার যান দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *